ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

দিনাজপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী শিশুকন্যাসহ মা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হন অটোচালক। অটোচালকের নাম-পরিচয় জানা যায়নি। নিহত শিল্পী বেগম (৩৫) উপজেলা সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউলের স্ত্রী ও সুয়ামণি (৪) তার মেয়ে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আজ বিকেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অটোআরোহী শিল্পী বেগম ও শিশুকন্যা সুয়ামণি ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুরুতর আহত হন অটোরিকশা চালক। আহত অটোচালককে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102