ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সাদেকুল ইসলাম ও আবুল কালাম আজাদ বলেন, আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। এসময় দ্রুতগামী একটি ট্রাক ওই বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে চলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জুলেখা বানু জানান, আহত অবস্থায় বৃদ্ধা মহিলাটিকে হাসপাতালে নিয়ে আসেন দুই ব্যক্তি। বৃদ্ধা মহিলাটির মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পারাপারের সময় বিরামপুর পৌর শহরের কলাবাগান এলাকায় ট্রাকের ধাক্কায় পথচারী নারী মারা যান। ওই বৃদ্ধ নারীর নামঠিকানা পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102