ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে নতুন করে ২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বেড়েছে সংক্রমণের পাশাপাশি মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪৪টি নমুনা পরীক্ষায় ২৭৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৯৩ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরে ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দিনাজপুর জেলায় এ পর্যন্ত মারা যায় ১৪৭জন।

গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩১জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৮০৯ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন ৪৫ রোগীসহ ৮১ জন ভর্তি রয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার শহরে দেখা যায়, লকডাউনে মোটরসাইকেল, ইজিবাইক, কার, মাইক্রো বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করেছে তবে শহরে দোকানপাট প্রায় বন্ধ ছিল। যদিও কিছু কিছু দোকানপাট দোকানের পাল্লা বন্ধ রেখে বাইরে দাঁড়িয়ে থেকে ক্রেতাদের মালামাল দিয়েছে। তবে শহরের বাইরে গোপালগঞ্জ বাজার, বটতলী, সুইহারী, চৌরঙ্গী মোড়, গুঞ্জাবাড়ী, রাজবাড়ী, গাবুড়া বাজার এলাকায় মানুষের অবাধ চলাচল করেছে এবং এদের অনেকের মাস্কও দেখা যায়নি।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ৭৪৪টি রিপোর্টের মধ্যে ২৭৫টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরেই ১৯০জন আক্রান্ত। এনিয়ে বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮৪৫জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102