ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

দিনাজপুর সদর উপজেলার রুপন মোড়ে পুকুরের পানিতে ডুবে আলী হাসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় বেঁচে যায় তার ছোট বোন মিম আক্তার (২)।

রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার রুপন মোড় এলাকার শংকর অটোরাইস মিলের কাছে এ ঘটনা ঘটে। আলী হাসান একই এলাকার মোকলেসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল থেকে বাড়ির সামনে খেলা করছিল দুই ভাইবোন। একপর্যায়ে বাড়ির অদূরে থাকা পুকুরে আলী হাসান পড়ে গেলে তার ছোট বোনও তাকে অনুসরণ করে পানিতে নামে। পরে মিলের শ্রমিক ও আশপাশের লোকজন দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। এসময় ওই দুই ভাই-বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিমের জ্ঞান ফেরানো গেলেও দায়িত্বরত চিকিৎসক আলী হাসানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102