ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, দুই চালকই নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

দিনাজপুর; দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক গোলাম রব্বানী (৩৮) ও পিকআপ চালক আজাদ হোসেন। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা থেকে যাত্রী ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে বিজুল বাজারে অদূরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক মারা যান। এ সময় অন্তত ১২ জন আহত হন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যান চলাচল স্বাভাবিক আছে।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102