ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে বজ্রপাতে নারীসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) ওই ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর ইউনিয়নের ওসমান গনির ছেলে শাহ আলম (৫০) ও সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন শাহ আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময়ে বাড়ির পাশের ক্ষেত থেকে শসা ছেড়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মাজেদা বেগম। পরে স্থানীয়রা মাজেদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্লাবন ঘোষ জানান, হাসপাতালে আনার পূর্বে তারা মারা গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খানসামা থানার ওসি কামাল হোসেন বলেন, হোসেনপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি। তবে সুবর্ণখুলী গ্রামের বজ্রপাতে কেউ নিহত হয়েছেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102