ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বালুবাহী ট্রাক ড্রাইভার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) এবং বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী ‘মা’ এন্টারপ্রাইজ নামে একটি ঢাকার কোচ দিনাজপুরে দিকে আসছিল। অপরদিকে একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে চড়ারহাট এলাকায় কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়। এ সময় ৯ জন কোচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102