ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজে অংশ নিলেন সাড়ে ৩ হাজার মুসল্লি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৮ বার পঠিত

দিনাজপুরে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ থেকে পরিত্রাণ চেয়ে সালাতুল ইস্তিস্কা আদায় করে বিশেষ দোয়া করেছে কয়েক হাজার মুসল্লি।

বুধবার (৭ জুন) সকাল ৯টার দিকে শহরের মিতালী সংঘ মাঠে বিশেষ এ নামাজে সাড়ে তিন হাজার মুসল্লি অংশ নেন।

জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা ও লিল্লাহ বোর্ডিং মাদরাসার মুহাদ্দিস ও ২ নম্বর বাজার জামে মসজিদের ইমাম ওয়ালিলুল্লাহ সিরাজি বিশেষ এ নামাজ ও দোয়ার পরিচালনা করেন।

মো. শাকিল নামের এক মুসল্লি জানান, আগে এমন গরম অনুভব করিনি। গরমে কাজ-কর্ম ঠিক মতো করতে পারি না। ছোট বাচ্চাদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে। রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম। মাদরাসার হুজুররা এ নামাজের আয়োজন করেছে। নামাজে প্রায় সাড়ে তিন হাজার মুসুল্লি অংশ নেয়।

শমশের আলী নামের আরেক মুসল্লি জানান, অনাবৃষ্টি আর গরমে আমরা বহুদিন ধরে কষ্টে আছি। আল্লাহ আমাদের ওপর রহমত করুন। আমরা ইস্তিস্কার নামাজ আদায় করে ও আল্লাহর কাছে খাস দিলে মোনাজাত করলাম। বহু মুসুল্লি হয়েছে।

মাওলানা অমর ফারুক বলেন, অনাবৃষ্টি ও তীব্র রোদে অসহনীয় কষ্ট সহ্য করতে হয়েছে মানুষকে। আমরা এতোটাই অনুতপ্ত যে বলার ভাষা নেই। আমরা বৃষ্টির আশায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করলাম। বৃষ্টি হওয়ার জন্য দোয়া করলাম। আল্লাহ পরম দয়ালু। নিশ্চয়ই তিনি বান্দার ওপর রহমত করবেন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্র জানায়, গত এক সপ্তাহে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪-৫ দিন এ ধরনের তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102