ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে নৈশ্য কোচের চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পৌর সদরের টাটকপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম এবং একই গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম। তাদের মধ্যে জহুরুল ভ্যানটির চালক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানায়, সকালে জহুরুলের ভ্যানে করে বিরামপুর শহরে যাচ্ছিলেন সাইদুল। টাটকপুর এলাকায় পৌঁছার পর ভ্যানটি মহাসড়কে ওঠামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি কোচ চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। তবে ঘাতক বাসটি আটক করতে পারেনি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102