ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ৭ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

দিনাজপুরে ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রেসক্লাবের সামনে জেলা নন-এমপিও নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়েছে। পরে আলোচনা সভায় অংশ নেন তারা। এ সময় শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে অবিলম্বে ৭ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

এরপরে তারা দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে একই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শরীফুজ্জামান আগা খান।

এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. আবুর বারী তালুকদার, সাদ আহম্মেদ, আবু বক্কর মো. এরশাদুল হক, শফিকুর ইসলাম ও নুর কুতুবে আলম প্রমুখ।

এসময় শরিফুজ্জামান বলেন, আমাদের চাকরি জীবনের অধিকাংশ সময় বিনা বেতনে পার হয়ে গেলেও এখনো স্থায়ী চাকরি ও বেতনের কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়াও কঠিন। বর্তমানে এমপিও নীতিমালা সংশোধনের কাজ চলছে আমরা সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব নীতিমালা প্রণয়নের দারি করছি।

৭টি দাবির মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনুকূলে এমপিও নীতিমালা চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও এমপিও ভুক্তির আওতায় আসতে পারবে না তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে জ্যেষ্ঠতা বিবেচনায় নিতে হবে, প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে-শিক্ষামন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী চলতি অর্থ বছরেই এমওিভুক্তি সম্পন্ন করতে হবে, স্বীকৃতির সময় থেকে শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স গণনা করাসহ অন্যান্য আরো ৩টি দাবি বাস্তবায়ন করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102