ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুর সদর উপজেলায় ৭ দিনের লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

দিন দিন করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামী ৭ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

গত রবিবার রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা থেকে দিনাজপুর সদর উপজেলায় মোটরসাইকেল, ইজিবাইক, কার, মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন চলাচল করবে না, বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধু ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। দিনাজপুর শহরে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে। লকডাউন চলাকালে সদর উপজেলার কেউ ঘর থেকে বের হতে পারবেন না।
বৈঠকে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. বিকে বোস প্রমুখ।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ও মৃত্যুহারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দিনাজপুর সদর উপজেলা। এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি সদর উপজেলায়। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭১ জন, আর দিনাজপুর সদরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৬ জন। যা শতকরা ৫৭.০৩ শতাংশ। জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৪৩ জন, যার মধ্যে সদর উপজেলারই ৭০ জন। যা শতকরা হিসাবে ৪৮.৯৫ শতাংশ।

এর আগে রবিবার বিকালে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলারই তিনজন। এছাড়াও গত কয়েকদিন করোনার সংক্রমণে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দিনাজপুর সদর উপজেলায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102