ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৮ বার পঠিত

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে বলা হয়।

এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, ১ মার্চ থেকে সরকার সারা দেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে পেট্রোবাংলা।

গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102