ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দিন: দ্য ডে’র প্রচারে ঘুরতে ঘুরতে জ্বরে আক্রান্ত বর্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সিনেমা ‘দিন: দ্য ডে’। মুক্তি পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির প্রচারণায় ঘুরছেন অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা।

আর নানা জায়গায় যাওয়ার এই দখল সহ্য করতে না পরে অসুস্থ হয়ে গিয়েছেন বর্ষা। জ্বর চলে এসেছে এই নায়িকার!

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সাভারের সেনা অডিটোরিয়ামে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনীর আগে এ কথা জানান বর্ষা। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী অনন্ত জলিলও।

বর্ষার বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমরা এই সিনেমাটার পেছনে এতো কষ্ট করছি, অনেক জায়গায় ঘুরাঘুরি করা হয়েছে। সে কারণে আমার শরীরে জ্বরই চলে এসেছে। যাইহোক এসে ভালো লেগেছে, আপনাদের দেখলাম। এটাই হলো আমাদের পাওয়া। ’

সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন: দ্য ডে’। এই সিনেমাতে অনন্তর নায়িকা বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল-অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102