ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ নয় ৪ কোটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫০ বার পঠিত

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি। সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

অনন্ত জলিল তার ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করে আসছিলেন। কিন্তু মোর্তজা অতাশ জমজমের প্রকাশ করা চুক্তিপত্রে দেখা গেছে, সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন।

মোর্তজা অতাশ জমজমের অভিযোগের ব্যাপারে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই। তাদের কথায় সরে যাই। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102