ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দি মারিয়ার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শুরুর দিকে আর্জেন্টিনা কিছুটা অগোছালো ছিল। কিন্তু সময় গড়িয়ে ম্যাচটি হয়ে উঠছে অপ্রতিরোধ্য।

আনহেল দি মারিয়ার একমাত্র গোলে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তবে এ জয়ে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।

শনিবার (১৩ নভেম্বর) ভোরে উরুগুয়ের মাঠ মন্তেভিদিও থেকে জয় ছিনিয়ে আনেন লিওনেল মেসিরা। যদিও এদিন ম্যাচের শুরুর একাদশে মাঠে নামেননি দলের সেরা তারকা মেসি। চোটের কারণ পিএসজি স্ট্রাইকার ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে বদলি হয়ে মাঠে নামে।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে পাওলো দিবালার পাস পেয়ে ডি-বক্সে ধরে গোলে শট নেন পিএসজি মিডফিল্ডার দি মারিয়া। বল উরুগুয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয়। এরপর আক্রমণ-প্রতিআক্রমণ হলেও দু’দলের আর কেউ গোলের দেখা পায়নি।

খেলার ৩২তম মিনিটে গোল বঞ্চিত হয় উরুগুয়ে। লুইস সুয়ারেসের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে। ফিরতি বল ফাঁকায় পেয়ে আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার নেন লক্ষ্যভ্রষ্ট শট।

আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলে উরুগুয়ে। ফলে বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে দলটি। পঞ্চম মিনিটে আবারও আর্জেন্টিনার সীমানায় উরুগুয়ের হানা। এ যাত্রায় ডি-বক্সে ঢুকে লক্ষ্যভ্রষ্ট শট নেন হোয়াকিন পিকেরেস। আর ৮৪তম মিনিটে আলভারেস মার্তিনেসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা।

তবে শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি উরুগুয়ে। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ব্রাজিল ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মেসিদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে ১৩ ম্যাচ খেলা একুয়েডর। সমান ম্যাচ খেলে যথাক্রমে পরের তিনটি স্থানে আছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। তাদের সবার পয়েন্ট ১৬।

এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

উল্লেখ্য, আর্জেন্টিনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত আছে। ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে তাদের আর হারের তিক্ত স্বাদ নিতে হয়নি।

বাছাই পর্বের পরের রাউন্ডে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে দেশের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা। এরই মধ্যে কাতার বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102