ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীপিকাকে কটাক্ষ কঙ্গনার, পর্নোগ্রাফি বলে পরোক্ষ আক্রমণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ বার পঠিত

মন্তব্যের কারণে বার বার খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে অভিনীত ‘গেহরাইয়াঁ’ ছবি। ছবির ট্রেলার, গান দেখেই কৌতূহল জেগেছিল সকলের। ছবি দেখার পর কেউ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, আবার কেউ হতাশ। কঙ্গনা রানাওয়াতের এই ছবিটি এতটাই খারাপ লেগেছে, যে এটিকে ‘জঞ্জাল’ বলেই বসলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামের স্টোরি ‘হিমালয়া কি গোদ মে’ ছবির ‘চাঁদ সি মহবুবা’ গানটি শেয়ার করেছেন। গানের সঙ্গেই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন তিনি। কঙ্গনা লিখেছেন, ‘আমিও মিলেনিয়াল এবং আমি এই ধরনের অনুভূতি বুঝতে পারি। নতুন প্রজন্ম বা মিলেনিয়ালের নামে ‘জঞ্জাল’ পরিবেশন করবেন না দয়া করে। খারাপ ছবি খারাপই হয়। যতই শরীর দেখানো হোক বা পর্নোগ্রাফি দেখানো হোক না কেন তা কিছুতেই খারাপ ছবিটিকে ভাল করতে পারে না। এটা খুবই সাধারণ কথা, কোনও গভীর কথা নয়।

করণ জোহর প্রযোজিত ও শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ ছবিটি পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে তৈরি। ছবিতে বিশেষ করে নজর কেড়েছেন দীপিকা। এর আগেও এই সিনেমার প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তাছাড়াও করণ জোহরের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভাল না। সেটিও প্রভাব ফেলেছে এক্ষেত্রে। তবে কঙ্গনার ভাল না লাগলেও, বি টাউন থেকে টলিউড, বহু তারকাই ‘গেহরাইয়াঁ’ ছবিসহ দীপিকার তুমুল প্রশংসা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102