ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীর্ঘ হচ্ছে লাইন, দৃষ্টি ট্রাক, লক্ষ্য কাঙ্ক্ষিত পণ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৩ বার পঠিত

করোনার সংক্রমণে উর্ধগতি। আবার এই প্রাণঘাতী ভাইরাসরোধে দেশে চলমান ‘কঠোর লকডাউন’। এদিকে শুরু হয়েছে রমজান মাস। ‘লকডাউন’-এ আয়ে ভাটা পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের। তাই টিসিবির স্বল্পমূল্যের পণ্যের দিকে ঝুঁকছেন মানুষ।

দৃষ্টি টিসিবির ট্রাক, লক্ষ্য কাঙ্ক্ষিত পণ্য। তবুও লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় থেকেও হতাশ হয়ে ফিরতে হয় অনেককেই।

পহেলা এপ্রিল থেকে শুরু হয় টিসিবির ট্রাক সেল।

এই সেলের লাইনে লোকেদের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি মধ্যবিত্তরাও নতুন করে এই লাইনে পা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয় এলাকায় দেখা যায় দীর্ঘ মানুষের লাইন। রোদ মাথায় নিয়েই একটু কম মূল্যে পণ্যের অপেক্ষা করছেন তারা। এছাড়াও রাজধানীর ফকিরাপুল, মিরপুর-১, মতিঝিল, ফার্মগেইটসহ বিভিন্ন এলাকায় দেখা যায় এই লাইনে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন।

রমজানে বেড়েছে তেল ও চিনির চাহিদা। এই দুই পণ্যে চাহিদা বেশি থাকায় লাইনে দাঁড়িয়েও হতাশ হতে দেখা যায় অনেককেই। এছাড়াও চাহিদা রয়েছে ছোলা ও খেজুরেও। তবে, দ্বিতীয় ধাপে রমজানের পণ্যের দাম কিছুটা বাড়িয়ে নির্ধারণ করেছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল, চিনির দাম আগের থেকে ৫ টাকা বাড়ানো হয়েছে। প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102