ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুঃসংবাদ পেল রাজশাহী, ইনজুরিতে সাইফউদ্দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

আর মাত্র একদিন পরেই পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

আর এমন শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল মিনিস্টার গ্রুপ রাজশাহী। অনুশীলনে চোট পেয়েছেন দলটির পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ের সময় তার পায়ের গোড়ালিতে চোট লেগেছে। চোট কতখানি গুরুতর সেটা এখনও জানা যায়নি।

তবে একদিনেই চোট সেরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারবেন কিনা- তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, ‘সাইফউদ্দিনের ইনজুরির মাত্রা কেমন সেটা বোঝার চেষ্টা করছেন দলের ফিজিও এবং বিসিবির চিকিৎসকরা। চোট যত ছোটই হোক তাকে বিশ্রামে থাকতে হবে নিশ্চিত। দলের ফিজিও এবং বিসিবির চিকিৎসকের পর্যবেক্ষণ আছে সে। বিসিবির মেডিকেল প্রটোকল অনুযায়ী এখন তার চিকিৎসা চলবে।’

পাঁচ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন হবে ২৪ নভেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102