ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে দুই অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের কর্তাখালীরপাড় নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোর রিকশার মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফাতেমা বেগম (৫০)। তার বাড়ি নান্দাইল উপজেলায়। আর আহতরা হলেন: ময়মনসিংহ সদর উপজেলার বুলবুল মিয়া (৩৫), নান্দাইল উপজেলার চৈতনখালী এলাকার বাদশা (২২), জীবুন্নাহার (২৫), মীম আক্তার (১৭) ও চরছিরামপুর গ্রামের আলাউদ্দিন (৪৫)।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফাতেমা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে চিৎকিসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। মরদেহ এখনো থানায় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102