ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই গ্রামবাসীর সংঘর্ষ-হামলা, মামলার আসামি ৫ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভূঞাপুর থানার এসআই মাহমুদুল হক বাদী হয়ে রোববার রাতে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ হাজার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, ২৬ মার্চ সন্ধ্যায় নিকরাইলা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে নলুয়া ও গোহালিয়াবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে নারী-পুরুষ মিলে কয়েক হাজার লোকজন সংঘর্ষে অংশ নেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়।

এসময় ওসি মোহাম্মদ আব্দুল ওহাব উচ্ছৃঙ্খল গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করলে তাদের ছোরা পাথরে মাথা ফেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে কালিহাতী থানা, ভূঞাপুর থানা ও পুলিশ লাইন থেকে রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকেই লোক সমাগম কমে গেছে নিকরাইল বাজারে। গ্রেপ্তার আতঙ্কে নলুয়া ও গোহালিয়াবাড়ি গ্রামের অনেক লোক বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি চলে গেছে। দিনের বেলায় বাড়িতে অবস্থান করলেও রাতের বেলায় বেশিরভাগ লোক অন্যত্র চলে যায়। স্থানীয় লোকজনের দাবি প্রকৃত অপরাধীরাই যেন গ্রেপ্তার হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102