ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই ঘণ্টায় মাত্র ১২ ভোট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও গোয়ালন্দ উপজেলা কেন্দ্রে দুই ঘণ্টায় মাত্র ১২টি ভোট পড়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা পরিষদ কেন্দ্রে একটি ভোটও পড়েনি। পরে বেলা ১১টার দিকে ১২টি ভোট পড়ে। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকায় প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা অলস সময় পার করছেন।

ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল্লা আল মামুন বলেন, ‘ভোটগ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পর ৬৮ ভোটের মধ্যে মাত্র ১২টি ভোট পড়েছে। এবার জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।’

ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকাল থেকেই নির্বাচন পরিবেশ শান্তিপূর্ণ রেখেছি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দেড় ঘণ্টায় কোনও ভোট পড়েনি। ভোটগ্রহণ শেষ হবে দুপুর ২টায়।’

এবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও সাতজন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102