ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই জেলেকে ধরে নিয়ে গেলো সুন্দরবনের বাঘ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সুন্দরবনের দলবদ্ধ বাঘ ধরে নিয়ে গেছে দুই জেলেকে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে এ ঘটনা ঘটে। স্থানীয় জেলে ও বাওয়ালীরা জানায়, সুন্দরবনের ভিতরদিয়ে প্রবাহিত খালে ভাটার সময় কাঁকড়া শিকার করে জিবিকা নির্বাহ করে আাসছে রতন, মিজানুর, আবু মুছাসহ অনেকেই।

গত বুধবার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রতন (৩৫) মিজানুর (৩৯) ও আবু মুছা (৪০) কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করে। আজ সন্ধ্যা সাতটার দিকে আবু মুছা রতনের স্বজনদের মোবাইল ফোনের মাধ্যমে জানায়, বিকেলে বনের মধ্যে তালপট্টি এলাকায় খালে কাঁকড়া ধরার সময় রতন ও মিজানুরের উপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় সে দৌড়ে বনের ভিতর উচু গাছের মগডলে উঠে আত্মরক্ষা করে। গাছের ডালে ঘন্টাখানেক অপেক্ষা করে নিচে এসে মিজানুর ও রতনকে আর খুঁজে পায়নি। সন্ধ্যায় মোবইল ফোনে আবু মুছা বিষয়টি রতন ও মিজানুরের পরিবারকে জানায়।

স্থানীয় গণমাধ্যম কর্মী (সুন্দরবনাঞ্চল) নুরনবী ইসলাম ইমন জানান, রতন ও মিজানুর গত বুধবার বনে যায়। তারা ফিরে আসেনি। তাদের সাথে থাকা মোবইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। তাদের বাঘে ধরেছে এমন খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা নৌকা ও ট্রলার নিয়ে বনের অভ্যন্তরে খুঁজতে রাতেই রওনা হয়েছে।

কৈখারী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, তিনি রতনের ছোট বোন রত্মার মাধ্যমে জানতে পারেন তার ভাইসহ আবুমুছাকে বাঘে ধরে নিয়ে গেছে। তারা বনে যাওয়ার জন্য পাশ পারমিট গ্রহণ করেনি। বিষয়টি বন বিভাগকে অবহিত করেছি। রাতন পশ্চিম কৈখালী গ্রামের বাঙালের ছেলে ও মিজানুর একই গ্রামের মনু মিস্ত্রির ছেলে। তারা দুজনেই বিবাহিত।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানান, রতন ও মিজানুর নামের কোন ব্যক্তি মাছ কাঁকড়া ধরার অনুমোতি (পাশ) নিয়ে বনে যায়নি। অবৈধভাবে তারা বনে প্রবেশ করে বাঘের আক্রমণে হতাহত হয়েছে কিনা তা তার জানা নেই। শুক্রবার দিনের বেলা এ বিষয়ে সবিস্তর খোঁজখবর নিয়ে বলা যাবে।

প্রসঙ্গত; গত মঙ্গলবার ও বুধবার বিকাল ৫ টার দিকে বাঘ দুইটি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিপরীত পাশে সুন্দরবনের চুনা নদীর পাড়ে ঘুরাফেরা করেছে। বাঘ দুটি খাদ্যের সন্ধানে লোকালয়ের কাছে আসে। এবিষয়ে স্থানীয় টাইগার টিমের সদস্যারা ও বন বিভাগ যৌথভাবে বুধবার সন্ধ্যায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102