ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই-তিনদিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: দীপু মনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত

দুই-তিনদিনের মধ্যে পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপি’র ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় তিনি বলেন, কয়েকদিনের মধ্যে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক করা হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরের কারও উস্কানির বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের দাবি যৌক্তিক। তবে অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উস্কানি দিতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ই মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৬ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ আঠার মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে সশরীরে শ্রেণি পাঠদান শুরু হয় গত বছরের ১২ই সেপ্টেম্বর থেকে। কিন্তু হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর গত ২২শে জানুয়ারি থেকে প্রাথমিক ও ২৩শে জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়।

দুই দফায় এক মাস বন্ধের পর করোনা সংক্রমণ কমে যাওয়ায় আরেক দফা ছুটি না বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও সংক্রমণ পরিস্থিতি অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও সরাসরি শ্রেণি পাঠদান বন্ধ রেখেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102