ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই দিনে ঢাকা ছেড়েছেন ৫০ লাখ সিম ব্যবহারকারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৬৪ বার পঠিত

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মঙ্গল (২৭ জুন) ও বুধবার (২৮ জুন) ঢাকা ছেড়েছেন ৫০ লাখ সিম ব্যবহারকারী। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ঈদের ছুটিতে গত দুই দিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৪৬ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।

বুধবার সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া রবির ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮ জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।

এর আগে মঙ্গলবার ৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০ জন সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছে ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়।

মন্ত্রী আরও জানান, শিশুসহ এমন অনেকেই নাড়ির টানে ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102