ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৭, মিলেছে পরিচয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৬ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। তাদের পরিচয়ও জানা গেছে। প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল আমিনের মোহনা আক্তার মিলি। তার বোন সাদিয়া পারভিন, ভাই কাওছার আলী, টাঙ্গাইলের দেলদুয়ারের ভানু প্রামাণিকের ছেলে আব্দুল জলিল, চাঁপাইনবাবগঞ্জের এনএস সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, মাগুরার মিজানুর রহমান, নাটোর সদর উপজেলার পাইকোরদৌল গ্রামের আলমগীর হোসেন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইসমিলের সামনে ঢাকাগামী সিয়াম পরিবহন ও রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ন্যাশনাল ট্রাভেলসের চারজন এবং সিয়াম পরিবহনের দুইজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বনপাড়া আমিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত আরো ১৪ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরো জানান, নিহত বাড়তে পারে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102