ads
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি,তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তা বসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

ওসি সাইদুর রহমান (তদন্ত) জানান, নুরজাহান বেগম জয়পুরহাট শহর থেকে ছেলের সাথে মোটরসাইকেলে আক্কেলপুরে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অহত হন নুরজাহান বেগম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102