ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ মহাসিন ফকির (২৩) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটে। এ সময় নাসির উদ্দিন (২৬) নামে এক ব্যক্তি আহত হন।

নিহত মোহাম্মদ মহাসিন ফকির ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। আর আহত নাসির উদ্দীন মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার বাসিন্দা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দুদিক থেকে মহসিন ও নাসির নামের দুজন মোটরসাইকেল চালিয়ে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়ে গুরুতর আহত হন। পরে মহসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ডা. জেরিন সুলতানা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন শেরেবাংলা হাসপাতালের চিকিৎসক। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, বরিশাল হাসপাতালে মহসিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102