ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই শিশু অপহরণ: রাতভর অভিযানে গ্রেফতার ৪ অপহরণকারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত
গ্রেফতার

মুক্তিপণের দাবিতে রাজশাহীতে খেলনা বিক্রেতা দুই শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে অপহরণের পর রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতারও করা হয়েছে। অপহরণ কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর শাহমখদুম থানা পুলিশ নগরী ও জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।

গ্রেফতার চারজন হলেন- নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার রাজু ইসলাম (২৬), একই এলাকার মো. শাকিল (২৩) ও মজিবুল ইসলাম (২৬) এবং খিরশিন ফকিরপাড়া গ্রামের মোখলেসুর রহমান (২৬)।

অপহরণ কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরও কয়েকজন আসামি আছেন বলে পুলিশ জানিয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আরএমপির শাহমখদুম থানার ওসি মেহেদী হাসান।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ১২ ও ১৩ বছরের দুই শিশু রাজশাহী নগরীতে হওয়া একটি ওরসের মেলায় খেলনা বিক্রি করতে এসেছিল চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর তানোর থেকে। তারা পরস্পর বন্ধু ও অংশীদার।

এদিকে মেলা শেষে বৃহস্পতিবার দুপুরে তারা ভটভটিতে করে নিজেদের মালামাল নিয়ে বাড়ির পথে যাচ্ছিল। ওই সময় শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত স্থান থেকে শিশুদের ফোন থেকে তাদের মহাজন মনিরুল ইসলামকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মহাজন মনিরুল ইসলাম বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় অভিযোগ করেন।

এদিকে দুই শিশু অপহরণের অভিযোগ পেয়ে শিশুদের উদ্ধারে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান করা হয়। গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা উপজেলার ভালাম এলাকায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হন। পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। রাতভর অভিযান চালিয়ে দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত চারজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মামলার বাদী মনিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর গ্রামে। তার কাছ থেকে বাকিতে খেলনা নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার সালামপুর গ্রামের ১৩ বছরের ওই শিশু। কাজের সুবিধায় সে রাজশাহীর তানোর উপজেলার দিব্যস্তল গ্রামের ১২ বছর বয়সী বন্ধুকে নিয়ে মেলায় এসেছিল।

ওসি মেহেদী হাসান আরও বলেন, পুলিশ রাতভর অভিযান চালিয়ে চার অপহরণকারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102