ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই শিশু সন্তানকে নিয়ে ডিসি অফিসের সামনে গৃহবধূর সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কড়া রোদে সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামের এক গৃহবধূ। তিনি কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী।

ভূমিদস্যূদের হাত থেকে রেহাই পেতে ছয় মাস বয়সী শিশুকন্যা লাবিবা ও ১২ বছর বয়সী ছেলে রাজীবকে নিয়ে রোববার দুপুর ২টায় তিনি এই সংবাদ সম্মেলন করেন।

এর আগে গত ১২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় জেলা জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দুই শিশু সন্তান নিয়ে ১৫ মিনিট যাবত অবরোধ করেন তিনি। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তিনি সেখান থেকে চলে যান।

অভিযোগ করে খাদিজা খাতুন বলেন, তার স্বামীর একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। একই সঙ্গে তিনি খাদ্যবান্ধব প্রকল্পের ডিলার। স্থানীয় ইটভাটার মালিক মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তার দোকানের সামনে কয়েক হাজার ইট ফেলে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন। এজন্য তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এ ছাড়া দোকানটিও খোলা যাচ্ছে না।

খাদিজা খাতুন বলেন, বিষয়টি নিরসনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে দায়িত্ব দেন। এরপর ইউএনও কুশলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মো. আব্দুল্লাহকে দায়িত্ব দেন। পরে উপজেলা চেয়ারম্যান আবার তাকে ইউএনওর কাছে ফেরত পাঠান। এরপর ইউএনও বলেন, মেসেজ দেওয়া হয়েছে। খুব দ্রত সমস্যা সমাধান হবে। এরপর ৫ দিন অতিবাহিত হলেও ওই ইট কেউ সরায়নি।

এ ব্যাপারে অভিযুক্ত মতি ব্রিকসের মালিক মতিয়ার রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ওই জায়গাটি খাদিজা বা তার স্বামী বুলবুল কারোরই নয়। জায়গাটি তার নিজের। এজন্য তিনি সেখানে ইট ফেলেছেন।

এদিকে খাদিজা খাতুনের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে ট্রলিতে করে হাজার হাজার ইট ফেলে জায়গাটি আবদ্ধ করে রাখা হচ্ছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দলিলে জায়গাটি যার নামে রয়েছে তিনিই সঠিক সমাধান পাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102