ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো সেই নারীর সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে জেল থেকে বেরিয়ে বাড়ি গিয়ে স্বামীর নতুন স্ত্রীর তাড়া খেয়ে দুই সন্তান নিয়ে বিচারের দাবিতে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো সেই নারী উপায়ন্তর না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার বিকালে শ্রীপুর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং সন্তান নিয়ে নিজগৃহে ফিরে যাওয়ার আকুতি জানান।

সাজানো মামলায় এক বছরের কন্যাসন্তান নিয়ে দুই মাস জেলে থাকার পর তিনি জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরে দেখেন ঘরে স্বামীর সদ্য বিয়ে করা নতুন স্ত্রী। নিজ ঘর থেকে সন্তানসহ তাকে পিটিয়ে বের করে দেয় তার স্বামী ও স্বামীর নতুন স্ত্রী।

গত ২০ জুলাই জেল থেকে বের হয়ে প্রায় ১৫ দিন যাবত দুই শিশুসন্তান নিয়ে কখনো মানুষের বারান্দায়, কখনো খোলা আকাশের নিচে চরম নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করে আসছেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী নারী নাছরিন দুই শিশু সন্তানসহ নিজ গৃহে ফেরার দাবিতে স্থানীয় কাউন্সিলর, প্রশাসনসহ বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাননি।

লিখিত বক্তব্যে নাছরিন জানান, তার পৈতৃক বাড়ি বাগেরহাট জেলা সদরের অর্জুন বহর গ্রামে। ২০১৩ সালে চাকরির সুবাদে শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে বসবাস শুরু করেন তিনি।

তার মায়ের পৈতৃক জমি বিক্রির টাকা দিয়ে বহেরারচালা এলাকার জনৈক বিল্লাল ও মজিবর রহমানের কাছ থেকে সরকারি খাসজমি স্ট্যাম্পের মাধ্যমে খরিদ করে বসতবাড়ি নির্মাণ করেন। পরে চাকরি ছেড়ে জনৈক তোফাজ্জল হোসেনের মালিকানাধীন দুইটি দোকান ঘর সাড়ে ৭ লাখ টাকা জামানত দিয়ে ভাড়া নিয়ে ২০১৬ সালে টেইলারিংয়ের ব্যবসা শুরু করেন। ২০১৮ সালে দোকানঘর মালিক তোফাজ্জল অভিভাবক সেজে তার সহযোগী একই উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে কবির হোসেনের সঙ্গে বিয়ে দিয়ে দেন তাকে।

নাছরিন বলেন, ওই তোফাজ্জল ও তার স্বামী কবির সুপরিকল্পিতভাবে দোকান ও বসতবাড়ি আত্মসাতের জন্য বিভিন্ন এনজিও থেকে আমার নামে প্রায় ১০ লাখ টাকা ঋণ উত্তোলন করেন। একপর্যায়ে তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার দোকান হাতিয়ে নেয় এবং আমার বসতবাড়ি হাতিয়ে নিয়ে আদালতে মামলা দায়ের করে আমাকে তিনবার জেল খাটায়। ২০ জুলাই সাজা খেটে বাড়িতে এসে দেখি আমার স্বামী কবির পুনরায় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তুলে রেখেছেন।

এদিকে যুগান্তরে দুই সন্তানসহ নাছরিনের খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো সচিত্রখবর প্রকাশের পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ব্যক্তিগতভাবে নাছরিনকে তিন হাজার টাকা প্রদান করেন এবং লিখিত আবেদন করলে আইনি সহায়তার আশ্বাস দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102