ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

সব চেষ্টা করেও দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপা। জি কে শামীমের জামিন সংশ্লিষ্টতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জান্নাতুল ফেরদৌস রুপাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। বুধবার (২০ জানুয়ারি) তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. ইব্রাহিমের নেতৃত্বাধীন তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের যে বেঞ্চে জি কে শামীমের জামিন হয়েছে, সেই কোর্টে জান্নাতুল ফেরদৌসী রুপা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন। অবৈধ প্রভাব খাটিয়ে কোর্টের দৈনন্দিন কার্যতালিকায় জি কে শামীম নামের পরিবর্তে এস এম গোলাম কিবরিয়া ছাপানোর ব্যবস্থা করেন তিনি। গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় জি কে শামীমের জামিনের আবেদনটি তোলা হয়। এরপর হাইকোর্ট বিভাগ রুল ও জামিন প্রদান করেন। এমনকি জামিন হওয়ার পর জামিন আদেশ বাতিলের জন্য আপিল বিভাগে আপিল দায়েরের জন্য জান্নাতুল ফেরদৌসী রুপা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

বিষয়টি প্রায় এক মাস গোপন রাখেন তিনি। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে গত ৮ মার্চ হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের সম্পূরক তালিকায় বিষয়টি তোলা হলে রুলটি ডিসচার্জ করে জামিন আদেশটি প্রত্যাহার করেন আদালত। গত ৪ নভেম্বর জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও অসুস্থতার কারণ জানিয়ে তিনি জিজ্ঞাসাবাদে অনুপস্থিত ছিলেন। পরে জিজ্ঞাসাবাদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলে ২৭ জানুয়ারির মধ্যে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102