ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুদকের তিন মামলায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ বার পঠিত

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত পৃথক তিন মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন (৪৩) নামে এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন।

শাহরিয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে থাকাকালীন সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। সেসব মামলায় মঙ্গলবার কারাদণ্ড দেন আদালত।

বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্তকৃত)। তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দুদকের দায়েরকৃত পৃথক তিনটি মামলার একটিতে ৫ বছর, আরেকটিতে ১০ বছর ও অপরটিতে ৭ বছরসহ মোট ২২ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। একইসঙ্গে একটিতে ৯৭ লাখ, আরেকটিতে ২১ লাখ ও অপরটিতে ৫০ লাখ টাকাসহ মোট ১ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ের সত্যতা নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, দুদকের দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102