ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান হলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার পদে নিয়োগ পেয়েছেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক।

বুধবার( ৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের জারি করা গেজেট প্রকাশ করা হয়। দুদ‌কের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে। একই সঙ্গে কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদও শেষ হচ্ছে। তারই প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগে সুপারিশ দিতে বাছাই কমিটি করে সরকার।

তারই এক মাস পর প্রজ্ঞাপন জারি করা হলো। প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৫-এর ১ ধারা অনুযায়ী মোহাম্মদ মঈনউদ্দীনকে কমিশনের চেয়ারম্যান করা হয়। যার বেতন-ভাতা সুবিধা পদমর্যাদা সুপ্রিম কোর্টের একজন আপিল বিভাগের বিচারকের এবং নতুন কমিশনার মো. জহরুল হকরে মর্যাদা সুপ্রিম কোর্টের একজন বিচারকের সমানুরূপ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102