ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ বার পঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। ২০ ও ২১ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করবে বিএনপি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৬টা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিএনপির মহাসচিব জানান, আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা করা হবে। সারাদেশে দলের বিভিন্ন ইউনিট ২১ ফেব্রুয়ারির দিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া এদিন আলোচনা সভার আয়োজন করবে।

মির্জা ফখরুল বলেন, এই দিনের অন্যতম স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকের দিনে আমাদের শপথ- দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা।

এর আগে দলের কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা নগর দুই কমিটি নেতা ও অঙ্গদলসমূহের নেতাদের যৌথ সভা হয়।
মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যনী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলাল খান, কামরুজ্জামান রতন, রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102