ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুপক্ষের মারামারি থামাতে গিয়ে ইউপি সদস্যের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে দুপক্ষের মারামারি থামাতে গিয়ে হার্টঅ্যাটাক করে মো. শাহ আলম (৬২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।

এর আগে ওই দিন বিকাল ৫টার দিকে চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজসংলগ্ন এলাকায় হার্টঅ্যাটাক করেন তিনি।

ইউপি সদস্য শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও মৃত মমিন উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক ফাহাদের চাচাতো ভাই মানিক বিভিন্ন মেয়েদের ছবি তোলে। তা দেখে বাধা দেয় ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন (২৪)। এক পর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা ঘটে।

এ ঘটনার জেরে মানিকের জ্যাঠাতো ভাই ফাহাদ (৩২) তার দলবল নিয়ে শাহীনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় ফাহাদের হাতে একটি দেশীয় বন্দুক ও অন্যদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে ইউপি সদস্যের ছেলে শাহীনের বন্ধুবান্ধবরা একত্রিত হয়ে ফাহাদ ও তার দলবলকে ধাওয়া করে। ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারির খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে পৌঁছলে ফাহাদদের গ্রুপের কয়েকজন তাকে ধাক্কা দেয়।

এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং তখন তার বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করার কথা জানালে সিএনজি যোগে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই তারা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102