ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে বিএনপির ১৫ আইনজীবীর বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কথা বলতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থী সিনিয়র ১৫ আইনজীবী।

মঙ্গলবার দুপুর দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে তারা এই বৈঠকে বসবেন।

বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কাজল জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকী।

এর আগে গত রবিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আইনমন্ত্রী বরাবর প্রতিনিধি দলের তালিকা পাঠানো হয়।

এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসনর খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাচ্ছে দল ও পরিবার। এই দাবিতে আন্দোলনও করছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখা হয়েছে। তাকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102