ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুপুর ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন-নৌযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত
গণপরিবহন, ছবি: সংগৃহীত

গার্মেন্টসহ বিভিন্ন কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলবে। পাশাপাশি এ সময় পর্যন্ত চলবে নৌযানও। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল করবে বাস ও লঞ্চ। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে।

শনিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সমকালকে বলেছেন, জনগণের দুর্ভোগ লাগবে তাৎক্ষণিক বিবেচনায় রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন ও লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে।

সরকারের তথ্যবিবরণীতে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কলকারখানা খুলে দেওয়র ঘোষণা দেয় সরকার। এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় কর্মজীবী শ্রমিকদের ঢল নামে। তাদের কেউ হেঁটে, কেউ ট্রাকে, কেউ বিকল্প কোনো যানে ঢাকামুখী যাত্রা শুরু করেন। এ দুর্ভোগের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে কোনো কোনো জায়গায় বাস চলাচল শুরু হয়েছে বলেও জানা গেছে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সমকালকে বলেছেন, এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। সে পরিপ্রেক্ষিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবহন শ্রমিকরা বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন। করোনার স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের সব নৌরুটে যাত্রীবাহী নৌযানও চলাচল করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থাও (বিআইডব্লিউটিএ) শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য শনিবার রাত ৮টা থেকে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন চলছে। আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত সময়সীমার এ লকডাউন চলাকালে সব ধরনের গণপরিবহনের পাশাপাশি নৌযান চলাচলও বন্ধ ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102