ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুপুর ২টা থেকে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৫৪ বার পঠিত

দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১০ জুলাই) সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি দেওয়া হবে, আমি সবাইকে অনুরোধ করব, সুষ্ঠু পরিবেশ বজায় রেখে স্বাস্থ্য সম্মতভাবে যেন আমরা কোরবানি দিতে পারি। এরপর আমরা দুই মেয়র মিলে, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সব বর্জ্য অপসারণে আমরা দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু করব।

ঈদ জামাতের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করছি। অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সন্তোষজনক পরিবেশে আমরা এই ঈদের জামাতে অংশ নিতে পেরেছি।

মেয়র তাপস এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশবাসী এবং ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দুই মেয়র প্রধান বিচারপতিসহ প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছি। ’

বর্জ্য অপসারণে সবার সহযোগিতা কামনা করে ডিএনসিসি মেয়র বলেন, আমি সবাইকে অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন। আমাদের সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন। জনগণের সহযোগিতা পেলে, আমরা আশা করি — খুব শিগগিরই সব বর্জ্য অপসারণ করতে পারব।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন জাতীয় ঈদগাহের ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করেন। জামাত পরবর্তী এক বিশেষ মোনাজাতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতির পিতার পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে আল্লাহপাকের রহমত প্রার্থনা করেন।

প্রধান ঈদ জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই মেয়র একে অপরের সঙ্গে এবং প্রধান বিচারপতিসহ উপস্থিত অন্যান্যদের সঙ্গে কোলাকুলি করেন।

এ সময়় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102