অনলাইন ডেস্কঃ দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দেশটির এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম জমজ সন্তানের বাবা হয়েছেন।
২১ মে জন্ম নেয়া জমজ ছেলে-মেয়ের জন্ম দেন শেখ হামদানের স্ত্রী। ছেলের নাম রাখা হয়েছে রাশেদ এবং মেয়ের নাম রাখা হয়েছে শেখা।
জমজ সন্তানের বাবা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রাউন প্রিন্সকে অভিনন্দন জানিয়েছেন দুবাইয়ের প্রোটোকল বিভাগের মহাপরিচালক খলিফা সাইদ সুলাইমান।
এছাড়াও, জমজ সন্তানের বাবা হওয়ায় শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ জনগণ।