ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাইয়ে টেলিফোনে আড়ি পাতা নিয়ে সম্মেলনে যোগ দেবে র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪ বার পঠিত

টেলিযোগাযোগে আড়ি পাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি–সংক্রান্ত একটি সেমিনার ও প্রদর্শনীতে অংশ নিতে দুবাই যাচ্ছেন র‌্যাবের তিন কর্মকর্তাসহ সরকারি চার কর্মকর্তা। বুধবার এ–সম্পর্কিত একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী সেমিনারটির শিরোনাম ‘আইএসএস ওয়ার্ল্ড, মিডল ইস্ট (দুবাই, ইউএই)-২০২২’। আইএসএস ওয়ার্ল্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ আয়োজনের পৃষ্ঠপোষকদের মধ্যে বহুল আলোচিত ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপসহ ২৪টি প্রতিষ্ঠান থাকছে। দুবাইয়ের এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ৫০টি প্রতিষ্ঠান।

সেমিনারে অংশ নেবেন র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, উপপরিচালক মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন, সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আবদুল মতিন।

সরকারি আদেশে বলা হয়েছে, এ সফরের ব্যয় আয়োজকেরা বহন করবেন। সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকছে না। কর্মকর্তারা দুবাইয়ে যাতায়াতের সময় দায়িত্বরত ছিলেন বলে গণ্য হবে। তাঁরা অনুমোদিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় থাকবেন না।

আইএসএস ওয়ার্ল্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী সেমিনারের কর্মসূচিতে টেলিযোগাযোগে আড়ি পাতা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডার্কনেট নজরদারি এবং সাইবার জগতে ঝুঁকির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এসব আলোচনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানবিষয়ক বিশেষজ্ঞরা বক্তৃতা দেবেন।

বেসরকারি প্রতিষ্ঠান টেলিস্ট্র্যাটেজিসের উদ্যোগে ১৪ বছর ধরে দুবাই, প্রাগ, ওয়াশিংটন, পানামা ও কুয়ালালামপুরে প্রশিক্ষণ ও প্রদর্শনী হয়ে আসছে। এসব সেমিনারে অংশগ্রহণকারীদের ৮০ ভাগই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102