ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুবাইয়ে ব্যালকনিতে নগ্ননারীর দল, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

দুবাইয়ের আকাশচুম্বী ভবন। তারই এক ব্যালকনিতে এক লাইনে দাঁড়ানো একদল সুদর্শিনী। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার হলো- তাদের শরীরে পোশাক বলতে কিছু নেই। একেবারে নগ্ন হয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। ব্যালকনির এক প্রান্ত থেকে সে দৃশ্য ধারণ করছেন একজন পুরুষ। তিনি তাদের দলের বোঝাই যায়। বোঝা যায়, এমন ছবি তোলার জন্য ওই যুবতীরা পোজ দিচ্ছেন। আর ক্যামেরাম্যান তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পাশের ভবন থেকে স্পাই ক্যামে অথবা মোবাইলে সেই দৃশ্য ধারণ করেছেন অন্য কেউ। তা তিনি সরবরাহ করেছেন মিডিয়ার কাছে। ফলে বৃটিশ বিভিন্ন পত্রিকার অনলাইন সেই ভিডিওসহ রিপোর্ট প্রকাশ করেছে।

প্রকাশ্য দিনের আলোকে ব্যালকনিতে দাঁড়িয়ে যুবতীদের এমন নগ্নলীলার কারণে দুবাই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। সংযুক্ত আরব আমিরাত একটি মুসলিম দেশ। সেখানকার রীতির সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে এসব যুবতী, সংখ্যায় তারা এক ডজনের বেশি- এভাবে নগ্ন পোজ দিয়েছেন।

দুবাই পুলিশ বলেছে, প্রকাশ্য স্থানে নগ্নতা বিষয়ক একটি ভিডিওতে দেখা গেছে এমন একটি গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করেছে তারা। পলিশের তথ্যমতে, মেরিনা এলাকায় একটি আকাশচুম্বী ভবনের ব্যালকনিতে নগ্ন যুবতীরা ভিডিও ধারণ করেছেন। তারা এই অবস্থায় সেখানে ছবি তুলেছেন।

শনিবার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত পত্রিকা দ্য ন্যাশনাল তার রিপোর্টে বলেছে, মনে হচ্ছে এমন ছবি বা ভিডিও ধারণ করা হয়েছে জনপ্রিয়তা বাড়ানোর কৌশল হিসেবে। তবে তারা এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেনি। কিন্তু ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

দেশটি রক্ষণশীল। সেখানে প্রকাশ্যে চুমু দেয়া বা লাইসেন্স ছাড়া এলকোহল পান করার কারণে যে কাউকে জেলে যেতে হতে পারে। ফলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ৬ মাস পর্যন্ত জেল এবং প্রায় এক হাজার পাউন্ড করে জরিমানা করা হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102