ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে মিললো যুবকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ঝিনাইদহে দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে ইয়াছিন সরকার (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর সরকার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াছিন ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেশী সোমা আক্তার বলেন, তিন বছর আগে বিদেশ থেকে দেশে এসে বাড়িতেই থাকতেন ইয়াছিন। হঠাৎ এক সপ্তাহ আগে পরিবারের লোকজনকে জানান তার চট্টগ্রাম বন্দর এলাকায় জাহাজে চাকরি হয়েছে। এ বলে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি যাওয়ার পর তার বাবা-মা ঝিনাইদহ পৌরশহরে মেজ ছেলের বাসায় চলে যান। এরপর কখন যে ইয়াছিন বাড়ি এলেন, কীভাবে তিনি মারা গেলেন আর আমরা টের পাইনি।

স্থানীয়দের বরাত দিয়ে বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা বলেন, বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না ইয়াছিন। সকালে হঠাৎ তাদের বাড়ি থেকে পচা গন্ধ বের হতে থাকে। স্থানীয়রা বাড়িতে গিয়ে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।

এসআই আরও বলেন, জানা গেছে ইয়াসিন মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত নেশা করতেন। হয় তো বাড়িতে কেউ না থাকার সুযোগে অতিরিক্ত নেশা করায় ঘরের দরজা খুলে বের হতে পারেননি। ফলে সেখানেই তার মৃত্যু হয় এবং মরদেহ পচে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102