ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি (৭৬) আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে বিরিশিরিতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা প্রশাসন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, দুর্গাপুর প্রেসক্লাব, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বিরিশিরি আদিবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মঙ্গলবার বাদ মাগরিব তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102