ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্গাপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন ভবন থকে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া গ্রাম লাশটি উদ্ধার করা হয়। ওই গ্রামের মো. নুরুল ইসলামের মেঝো ছেলে আনোয়ার দুর্গাপুর ডিগ্রী কলেজের স্মাতক (পাস) শেষ বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আনোয়ার পড়াশোনায় মেধাবী ছিলো। কিন্তু গত ক’বছর ধরে মানসিক বিপর্যস্ত থাকার কারনে পরিবারের সদস্যরা ঢাকা-ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা চালিয়ে আসছিলো। আনোয়ার প্রায়শই বাড়ি থেকে না বলে চলে যেতো। তাই মা নিজেই ছেলেকে দেখাশোনা করতেন।

বুধবার ভোরে সেহরি খেয়ে মাকে ফরজ নামাজের কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। সকাল হবার সাথে সাথে বাবা ধান কাটাতে যাওয়ার আগে ছেলেকে ঘরে নসা পেয়ে খুঁজতে বের হন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশে নির্মাণাধীন একটি ভবনের দরজা লাগানো দেখে জানালা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে ওড়নায় পেঁচানো ছেলেকে ঝুলে থাকতে দেখেন। এটি দেখে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন মোতালেব জানান, মাদ্রাসার পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের জায়নামাজ ও তসবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ফজরের নামাজের পরেই বাঁশের সাথে ঝুলে আত্মহত্যা করে।

এদিকে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মরদেহটি উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে দূর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102