ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্গাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে জোসনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে মারা যান তিনি।

নিহত জোসনা দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গোলাপ জহরের স্ত্রী।
এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন তিনি। পরে তাৎক্ষণিক তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভর্তি করেন চিকিৎসক।

জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে শনিবার সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন ওই গৃহবধূ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও রোববার ভোর ৫টার দিকে মারা যান ওই গৃহবধূ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102