ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্গাপূজার মেলায় সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে কি‌শোর নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে রিশাদ (১৪) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় পু‌লিশ অভিযুক্ত আজিজ (১৯) নামে এক যুবককে আটক ক‌রে‌ছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টার দি‌কে টু‌ঙ্গিপাড়া মণ্ডলবাড়ী দুর্গাপূজা উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত মেলায় এ ঘটনা ঘ‌টে।

নিহত যুব‌ক টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার পাটগাতী সরদারপাড়া গ্রা‌মের ইউনুচ শে‌খের ছে‌লে। পু‌লি‌শের হা‌তে আটক অভিযুক্ত আজিজের বাড়িও একই গ্রা‌মে। তারা দুই জনই মা‌য়ের দোয়া চটপ‌টি-ফুসকা হাউজের কর্মচারী।

জানা গে‌ছে, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার মণ্ডলবাড়ী‌তে দীর্ঘ বছর ধ‌রে দুর্গাপূজা উপল‌ক্ষে মেলা ব‌সে। মেলায় বি‌ভিন্ন ধর‌নের খাবা‌রের দোকান ব‌সে। ওই মেলার মা‌য়ের দোয়া চটপ‌টি-ফুসকা হাউজের দুই কর্মচারীর কাস্টমার ডাকা ‌নি‌য়ে ঝগড়া বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়ে। পর্যা‌য়ে আজিজ তার সহক‌র্মী রিশাদ‌কে ছু‌রিকাঘাত ক‌রেন। প‌রে অন‌্যান‌্যরা তা‌কে প্রথ‌মে টু‌ঙ্গিপাড়া হাসপাতাল নি‌য়ে যান। সেখা‌নে অবস্থার অবন‌তি হ‌লে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়ার প‌থে রিশা‌দের মৃত‌্যু হয়। ঘটনার পর গোপালগ‌ঞ্জের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লে‌ছেন, এ ঘটনায় অভিযুক্ত আজিজকে আটক করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102