ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্ঘটনায় ডুবে গেল নৌযান, ৯৯৯ এ ফোন কলে ৪ শ্রমিক জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে প্রত্যক্ষদর্শী এক কলারের ফোন কলে শরীয়তপুরের সখিপুরের কাছিকাটায় পদ্মা নদীতে ডুবে যাওয়া এক লাইটার জাহাজ থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে শরীয়তপুরের নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ।

বুধবার দুপুর পৌণে বারোটায় সুমন নামে একজন কলার শরীয়তপুরের সখিপুর থানাধীন কাছিকাটা গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ৯৯৯ এ ফোন করে জানান, সেখানে পদ্মা নদীর মোহনায় দুইটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে, একটি ক্ষতিগ্রস্ত জাহাজ ডুবে যাচ্ছে এবং জাহাজের শ্রমিকরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং শরীয়তপুরের নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসারের সাথে কলারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
পরে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই আল মামুন ৯৯৯ কে ফোনে জানান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় নিমজ্জিত একটি লাইটার জাহাজ থেকে জীবিত অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। উদ্ধারকৃত চার শ্রমিক হলো ইউসুফ আলী (৬০), শেখ হারুন (৫০), আলাউদ্দীন (৬০) এবং শফিকুল (৩২), তারা শরীয়তপুর ও ফরিদপুরের অধিবাসী। তিনি আরো জানান নিমজ্জিত লাইটার জাহাজটি ঢাকা হতে ফরিদপুর যাচ্ছিল এবং অন্যটি পাবনা হতে বরিশাল যাচ্ছিল।

নিমজ্জিত জাহাজটি উদ্ধারের প্রচেষ্টা নেয়া হয়েছে এবং অন্য জাহাজটি আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102