দুর্দান্ত তাসকিন আহমেদ। তার করা চতুর্থ ওভারের প্রথম ৫ বলে ৩ উইকেট হারাল আয়ারল্যান্ড। ৪৮ বলে ১০৪ রানের টার্গেট তাড়ায় ২ ওভারে ৩২ রানের ঝড়ো শুরু করে আইরিশরা এরপর ৮ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট ।
আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার হাসান মাহমুদ। তার ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রস এডেয়ার। টানা তিন বলে ডটের পর ইয়র্কার দেন হাসান। তার বলে স্টাম্প উপড়ে যায় এডেয়ারের।
এরপর আয়ারল্যান্ড শিবিরে পরপর আঘাত হানেন তাসকিন। তার করা চতুর্থ ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন লরকান টাকার।
ওভারের চতুর্থ বলে বোল্ড পল স্টার্লিং। পঞ্চম বলে কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জর্জ ডকরেল। তাসকিনের হ্যাটট্রিক বলটা লং অফের ওপর দিয়ে তুলে চার মেরেছেন গ্যারেথ ডিলানি।