ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের ৫ শিক্ষককে দুদকে তলব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন শিক্ষককে নানা অভিযোগের দায়ে দুদকে তলব করা হয়েছে।

এ ব্যাপারে রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

দুদকের সে চিঠি থেকে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক দুর্নীতি, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ ও বৃত্তি পাইয়ে দেওয়াসহ নানা রকম অভিযোগে ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে এ তলব করা হয়। দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন, সঞ্জীব কুমার বর্মন, একে এম মিজানুর রহমান, ইয়াসিন আলি, আজহার আলী, প্রফুল্ল কুমার বর্মন, রমজান আলী, গৌরাঙ্গ দাস, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালী, জহরুল ইসলামসহ মোট ১৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, ১৫ জনকে দিনাজপুর দুদকে তলবের বিষয়টি আমি জানি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102