ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্নীতির দায়ে আট বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক কোচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক।

আইসিসির দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার বেশির ভাগই ২০১৭ ও ২০১৮ সালে। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচসহ আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচেও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যেসব দলে তিনি কোচ হিসেবে কাজ করেছেন, সেখানে বিভিন্ন তথ্য দিয়ে এক জুয়াড়ির প্রস্তাব সহজ করার কাজ করেছেন তিনি।

অবশ্য এমন অভিযোগ বারবারই উড়িয়ে দিতে চেয়েছেন স্ট্রিক। কিন্তু তদন্তের শেষে এসে ঠিকই দায় স্বীকার করতে বাধ্য হলেন জিম্বাবুয়ের এই কিংবদন্তি ক্রিকেটার। ২০২৯ সালের ২৮ মার্চ থেকে ফের ক্রিকেটীয় কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।

স্ট্রিকের সঙ্গে বেশ ভালো করেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আবাহনী লিমিটেডের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ২০১৪ সালের মে মাসে বোলিং কোচ তাকে নিয়োগ দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102